পঞ্চম বর্ষ প্রথম সংখ্যা কবিতা
ঈশ্বর
তন্ময় ভট্টাচার্য
খানিক ওপর থেকে টুপ করে ছেড়ে দিলে
কীরকম প্রাণী তুমি, সামলে নেবে, না ফেটে চৌচির
নাকি উড়ে ওপরে পৌঁছোবে আরও
আগামার্কা কৌতূহল নিয়ে তিনি বসেছেন
সময় কাটাতে, প্রাণপণে কামড়ে ধরো তাঁর হাত

