কৌশিক সেনের কবিতা
তাবায়েফ
লজ্জায় ভর করে তুমিও কি হেঁটে যাবে
কিংবদন্তী পাহাড়চূড়ায়।
গুচ্ছমূলের মত দেশ, থোকা থোকা দ্বীপপুঞ্জ
কণ্ঠরোধ করে রাখা দোয়াবশরীর
তুমিও কি ভেসে যাবে নষ্টা নদীর মত
কাছেদূরে বিরহের হারেমছায়ায়!
সেতো বহুদূর! নির্বাক গ্রাম যত
ফেলে আসা পথ হাত তুলে ডেকে যায় যদি!
ঘুঙুর পোরোনা আর। যেন কোনো মুজরার সুর
তুমিও কি ঝরে যাবে, ফুলের মতন!
— কৌশিক সেন
