কৃষ্ণেন্দু মান্না এর কবিতা
প্রেমানল !
সে যে ভীষণ জ্বালা !
ধিক্ ধিক্ করে শেষ করে দেয়,
ভেতরের সব কে।
জ্বালায় !
ভীষণ জ্বালায়।
ভাবিয়ে তোলে দিনভর,
উত্তরোত্তর জ্বালার আসর।
যন্ত্রনায় শেষ করে দেয়- একাকীত্বকে।
অন্তঃসার শুন্য !
ঘুমন্ত স্বপ গুলো কোথাও কোথাও,
বিন্দু বিন্দু হয়ে লুকিয়ে থাকে।
ভয় পায়।
শেষ টুকু আসা নিয়ে,
বেঁচে থাকতে চায়-
আগায়।
