নিমাই জানা এর কবিতা
রাত্রিকালীন ভুজঙ্গাসন , পিতামহের শুক্রবাহী নল ও অ-পৃথিবীর ভৌতিক বস্ত্রালয়
প্রেতপুরীর উত্তপ্ত ম্যাগমার আলফা রেডিয়েন্টের থেকেও আরো ভ্রুণময় কুড়ি লক্ষ বসুদেবের জনুক্রম থেকে নিঃসৃত নিকোটিন ভর্তি সামুদ্রিক ঝড় পচন নাড়িভুঁড়ি অসুখের অসহিষ্ণু মাংসের প্রতিধ্বনি জলচরে ঝুলতে থাকা কোন লাইলনের মূর্তি দেখে তুলছে ভুজঙ্গাসন মুদ্রায় , মধ্যরাতে পুরুষত্বহীন কুকুরের মতো মোমবাতি জ্বেলে ট্রাম ডিপোর কাছে প্রস্রাবখানায় সেঁটে দিচ্ছি গনোরিয়ার হাতল ওয়ালা ওষুধের পাউচ হোটেল ওয়েটারের ছবি , কালো কুকুরের মতো হামাগুড়ি দিয়ে আমি পাহাড়ের ওপর উঠে যাব ধ্বংসাত্মক ৬০০ গ্ৰাম জিনের তৈরি নিকোটিন পরবর্তী বরফ মেশানো সোমরসের টেট্রা ক্লিনিক ডাইনামিক নিকোটিনামাইডের সায়ানাইড দ্রব্যগুলিকে মেখে নেব সমস্ত পচে যাওয়া মুর্ধার ঘায়ের ভেতর , কেঁচো খুঁড়তে গিয়ে হাসি পাচ্ছে আমাদের , মৃত জননতন্ত্রের দাইমা নেমে আসবে জ্যোতিষ্ক মন্ডলের অবৈধ অন্ডকোষে শুকিয়ে কাঠ হয়ে যাওয়া জাহান্নামের দরজার ভেতর , আমি দুই হাতে বিষাক্ত ডিমের চাটনি চেটে খাচ্ছি গোখরোর জঙ্ঘায় , রক্ত প্রস্রাবের নীল অবিবাহিত মানুষ পুড়িয়ে দেবে শুক্রবাহী নল , এ জাহান্নাম পরা জাহান্নাম যৌন জীবাণু বাহিত জাহান্নাম নরকের জুতো রাখা কেবিন বিক্রেতার জাহান্নাম গর্ভ নষ্ট করার জাহান্নাম চামড়া বিক্রি করার জাহান্নাম একসাথে বস্ত্রালয়ের ক্লিভেজ দৃশ্য দেখাচ্ছে নকল বাজেয়াপ্তের কাশ্যপকে , হে চতুর্মুখী পুলিশ গনোরিয়া রোগীকে ৩০০ এম এল রক্ত দাও
নিমাই জানা
রুইনান , সবং, পশ্চিম মেদিনীপুর,
