শিশির আজম -এর কবিতা
দুপুরে কানন বালার বাড়ির সামনে বৃষ্টি
শীতকালটুকু চেয়ে নিয়েছিলাম আমি
ওদের প্রবন্ধপাতা থেকে
আর ১৩৭৫ টাকা মাইনে পকেটে নিয়ে ঘামছিলাম
আমার পাহাড়
আমি পারিনি বয়ে বেড়াতে।
কারা
সূর্যকে পাহারা দেয়
আর
পরিত্রাণহীনের কাফেলায় পেছন পেছন হাঁটে?
নীল রঙের শেয়াল — ওকে আমি শেখাইনি কিছু,
‘বৃষ্টির ভেতর খেলবো সূর্যটাকে নিয়ে,
আমি আর হাবা কয়েকটা নেকড়েছানা’
ও বলে,
‘কুয়াশা আমার মা’–
নীল রঙের লেজ দুলিয়ে ও চলে যায়।
নিগূঢ় প্রাকৃত বাস্তবতায় আমি বৃষ্টি দেখতে চেয়েছিলাম।
বৃষ্টিতে একটা গাড়ি
ভিজছিল,
ঘোড়া কোথাও ছিল না।
হালকা হয়ে আসে আমার পাহাড়।
~~~~~~~~
শিশির আজম
Shishir Azam
জন্ম : ২৭ অক্টোবর, ১৯৭৮
জন্মস্থান, বর্তমান ও স্থায়ী ঠিকানা :
এলাংগী, কোটচাঁদপুর
ঝিনাইদহ -৭৩৩০
বাংলাদেশ
বাংলা কবিতায় Tea Poetry Movement এর উশকানিদাতা
কাব্যগ্রন্থসমূহ :
ছাই (২০০৫)
দেয়ালে লেখা কবিতা (২০০৮)
রাস্তার জোনাকি (২০১৩)
ইবলিস (২০১৭)
চুপ (২০১৭)
মারাঠা মুনমুন আগরবাতি (২০১৮)
মাতাহারি (২০২০)
টি পোয়েট্রি (২০২০)
সরকারি কবিতা (২০২১)
হংকঙের মেয়েরা (২০২২)
আগুন (২০২৪)
চা কফি আর জেনারেল কানেকটিভিটি (২০২৪)
সন্ধ্যায় তিমিমাছ (২০২৫)
এশিয়ার ছাই (২০২৫)
অধরা মাধুরী (২০২৬)
প্রবন্ধগ্রন্থ :
কবির কুয়াশা (২০২৫)
