কেন সুকান্ত? ঋদ্ধি রিত
স্বাধীনতা পত্রিকায় ১৮ই মে ১৯৪৭ সালে প্রকাশিত ‘কবিও পেয়ে গেছে নতুন যুগ’ শীর্যক একটি লেখায় মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘‘জীবনে যেমন, কাব্য-সাহিত্যেও সরলতা বিশেষণটিতে রিক্ততার ইঙ্গিতটাই আমাদের কাছে বড় বেশি জোরালো। গভীরতা, ব্যপ্তি, তীব্রতা, ভাবৈশ্বর্য ইত্যাদি সবকিছুর ধারক ও বাহক হিসাবে সাদামাটা স্পষ্টভাষী সার্থক কবিতা কল্পনা করতে আমরা অপটু ছিলাম, আমাদের অভিজ্ঞতা ও স্বীকৃতি গীতি-কবিতা পর্যন্ত।…
