সহজ রেখায় অন্য জীবনের গল্প – সংহিতা রায়
একটা গাছ নীরবে বেড়ে ওঠে। আড়ালে অন্তহীন মহাশূন্য। তা৩র সোনালী ডাল বয়ে বেড়ায় ভুলে যাওয়া স্বপ্ন। মাটির গভীরে শিকড় আঁকড়ে থাকে স্মৃতি।
প্রতি লাইনে প্রকৃতির ফিসফিস। জীবন এগিয়ে চলেকিন্তু মন থেকে যায় সেখানেই, যেখান থেকে সে শুরু করেছিল।
সাদা ক্যানভাসে জেগে ওঠে বন। গাছের আড়াল থেকে উঁকি মারে হরিণ। উড়ে যাওয়া পাখি, তাকিয়ে থাকা শিয়াল। প্রেক্ষাপটে জেগে থাকে প্রান্তরেখা। কখনও সে নদী, কখনও পাহাড়, কখনও অরণ্য হয়ে। এ সবেই ক্যানভাসের কথা।
সহজ রেখায় অন্য জীবনের গল্প বলেছেন শিল্পী পিঙ্কি বিশ্বাস সান্যাল। অ্যাক্রলিকে বোর্ড ক্যানভাসের কাজ।
২৬ জুলাই থেকে ১ অগাস্ট অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের ওয়েস্ট গ্যালারিতে সম্প্রতি হয়ে গেল শিল্পীর ষষ্ঠ একক প্রদর্শনী।
প্রতি ক্যানভাসের পাশে লেখা ছবির দর্শন। যা শিল্পীর ভাবনাকে ছবির সঙ্গে বুঝতে সাহায্য করে। শিল্পীর সঙ্গে সরাসরি সংযোগ গড়ে ওঠে দর্শকের। ললিত কলা একাডেমির শিল্পী পিঙ্কি পরীক্ষা করতে ভালবাসেন। ছবির পাশাপাশি তিনি ফটোগ্রাফার। তবে এই প্রদর্শনী শুধুই রং-তুলির।
নদী, পাহাড়, অরণ্যপ্রাণ তাঁর প্যাশন। প্রতিচি ছবির বিষয়বস্তু বিশ্বের সঙ্গে অরণ্যপ্রাণের যোগাযোগ ও দর্শন। যা চোখের দেখার বাইরেও এক ভাবনার জগতে নিয়ে যায়।
সহজ রেখায়, সরল ছন্দে ক্যানভাস সহজের মধ্যেই ধরেছেন জীবনের গভীরতা। পুনো জার্নাল, কার্টন বক্সও হয়ে উঠেছে ক্যানভাস। আদুরে বিড়াল, ছুটন্ত মাছ , চশমা চোখের পেঁচায় যেখানে মজাও আছে আবার ভাবনার খোরাকও।
সব বয়সী দর্শকের উপস্থিতি ছিল প্রদর্শনীতে। বিশেষ করে তরুণ প্রজন্মের। এমনকি একেবারে খুদেরাও।









