‘রাত বারোটা’ – চন্দন ঘোষ
সে এখন আর জানতে চাইছে না
বারোটা জোলাম-এ সত্যিই কেউ মরে কি না
শুধু কেউ তাকে একবার বলে দাও
রাত বারোটায় কি ভয়ংকর কিছু ঘটতে চলেছে
#
জন্ম দেওয়া অত্যন্ত সোজা ব্যাপার
কিন্তু বাবা হয়ে উঠতে চাওয়া নিতান্ত জটিল অঙ্ক
দূরত্ব এক নীল আতঙ্কের জন্ম দেয়
দূরত্ব বাড়তে বাড়তে প্রদীপের নিচে নির্জনতা
#
কেউ তাকে এখুনি দুটো উদগ্রীব ডানা দাও
রাত বারোটার আর খুব একটা বেশি দেরি নেই।
