দ্বিতীয় বর্ষ ✦ দ্বিতীয় সংখ্যা ✦ কবিতা
নীলাঞ্জন দরিপা আলগা দুঃখ, দেখা হবে ১। এই রোদ এই মেঘলা দাবার বোর্ডের বুকে নেচে উঠছে বড়ো রাস্তা হাওয়া মারছে স্টোভ সোনালী দানার ভুট্টা ধীর আঁচে জড়ো করছে কালো ছোপ, বাঘের বিষয়ে তুমি কাকে চিঠি লিখছ এ অরণ্যে তুমি যে কী লিখতে পারো সে সম্পর্কে এখনো কারোর কোনো ধারণাই নেই ফিসফাস উড়ছে তবু…
