বন্দিশ ঘোষ এর কবিতা
ছন্নছাড়া রাস্তা ছেড়ে দাঁড়াও –আমার বাড়ি ফেরার দিন এসে গেছে,বস্তি ভেঙে যায়,একতলা বাড়ি হয় দুতলাচারতলা হয় আটতলা –ক্রমশ দিঘির পাড়ে নারকেল গাছভাবে আর হাসেরহস্যময় দিগন্ত রেখার দিকে তাকিয়ে…সে রাস্তার কোনো শেষ নেই,তখন বুঝি জাগতিক অর্থে আমি ছন্নছাড়া –নির্জন পৃথিবীর এই ঘুরন্ত চাকার হিজিবিজি রহস্যআমার মাথায় ঢোকে না…সাড়াশব্দহীন এলোমেলো ভাবনার পোকাগুলোমাঝেমধ্যেই নড়ে ওঠে আমার মাথার ভেতর……
