গদ্য

  • শ‌ুটিঙ শ‌ুধু একিদন” – অভিনন্দন দত্ত

    মনে আছে তখন আমার কোন একটা ছবির শুটিং চলছিল, ঋতুদার ইউনিট থেকে দেবুদা ফোন করে বলল, ‘সত্যান্বেষী’ ছবিতে খুবই একটা ছোট চরিত্র আছে, আসলে রিতুদা তোমার কথা বলছে… শুটিঙ শুধু একদিন, তুমি কি করবে?” প্রথমে একটু হকচকিয়ে গেলাম, অভিনয়ের জন্য আমার কাছে ফোন আসছে তাও আবার ঋতুপর্ণ ঘোষ। তারপর মনে হল ঋতুদা আমায় দেখলেন কোথায়?…

  • ইতিহাসের পাতায় পাখির ছবি – ঐন্দ্রিলা সরকার

    ১৬১৬ খ্রিস্টাব্দের আশেপাশের সময়, এক গ্রীষ্মের বিকেল, পটভূমিকা আগ্রা। সারাদিন কেমন বদ্ধ গরম ছিল আজ, এখন বিকেলের দিকে হালকা উদাস উদাস হাওয়া বইছে দক্ষিণ দিক থেকে। মুঘল প্রাসাদের বিশাল অলিন্দ দিয়ে এক মনে হেঁটে চলেছেন উস্তাদ মনসুর, গর্বিত অথচ ধীর পদক্ষেপে। হাতে এক খানি হালকা পাকানো কাগজ। প্রাসাদের এই অংশে রাজপরিবারের বিশেষ কাউকে এখন চোখে…

  • কনভার্টার অর্ক সান্যাল

    একটা বিষয় ভেবে দেখেছেন?আমরা যা বলি,আদপে তা আমরা কোনো মতেই বলতে চাই না। কিংবা যা ভাবি।যা বিশ্বাস করি।হ্যাঁ , ঠিক ধরেছেন। সেই শতাব্দী প্রাচীন আপেক্ষিকতার ধারণা।বিয়ে বাড়িতে গিয়ে বললাম , “মুখুজ্জে বাবু , আপনার মেয়ের বিয়ের খাওয়া দাওয়া এত ভালো লাগলো,যে কি বলবো?আমি এই ৬০ বছরের জীবনে এত নরম পাঁঠা কোনো দিন খাইনি। এ যেন…

  • একটিমাত্র সুখ – বিদিশা বিশ্বাস

              চান করতে বিরক্তি। বোতলে খাওয়ার জল ভরতে। শুধু বিছানায় শুয়ে থাকতে ইচ্ছে করে, চিৎ হয়ে, কাৎ হয়ে, উঁপুড় হয়ে, কতরকম যে আরাম এলিয়ে থাকে বিছানায়, রত্না বিছানা হয়ে যেতে চায়। না খেয়ে না দেয়ে বিছানায় পড়ে থাকে। এভাবে বিছানায় শুয়ে শুয়েই একদিন মরে যাবে রত্না। চোখ বুজে চোখ খুলে তাই…

  • ইমোজি বনাম এসপেরেন্তো – সংহিতা বন্দ্যোপাধ্যায়

    একটা ছোট্ট ইহুদি ছেলে — বছর দশেক বয়স। সে এখন যন্ত্রণাবিদ্ধ এবং অস্থির। বাড়িতে তার মা তাকে যে ঈশ্বরের কথা শোনায়, মানুষে মানুষে যে ভালোবাসার কথা শেখায়, তার সঙ্গে একেবারেই মিলছে না তার রাস্তার শিক্ষা, রাস্তার অভিজ্ঞতা। রাস্তায় আর স্কুলে সে দেখছে ইহুদি ছেলেদের ঢিল মারছে অন্যেরা, ঘৃণা দেখাচ্ছে, থুতু ফেলছে রাস্তায়। এমনকি সেনা পুলিশও…

  • সুরঞ্জন দাস ( চিত্র পরিচালক )

    আমার মনে হয়েছে আমি ছবি করার চেষ্টা করি ওটা করতে ভালো লাগে বলে। সবার মতো আমারও তো একটি ভাষার প্রয়োজন। বাড়তি অর্থহীন কথার বদলে সহজ প্রকাশ- এই তো মোদ্দা কথা।আমি বরাবরই ইন্সপায়ারড। প্রথম সত্যজিৎ রায়ের ছবি দেখি ‘আগন্তুক’। তারপর প্রেমে পড়েছিলাম ভদ্রলোকের নির্মাণের। যেমন অনেকের মতেই ঋত্বিক সত্যজিতের চেয়ে ভালো। আমার মতে এ তুলনা অর্থহীন।…

  • ।।কাশফুল এক ম্যাজিকের নাম।। – ডা. গৌরব রায়

    কাশফুল এক ম্যাজিকের নাম।যারা যারা ভালোবাসতে পারে তারা নাকি কাশফুল ফোটাতে পারে অনায়াসে। আকাশের নাম ধরো লালন ,আকাশের নাম শাহ আবদুল করিম।আমাদের বয়স বেড়ে যাচ্ছে, রাগ কমে যাচ্ছে , মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার মধ্যে জীবন, অভিমান বাড়ছে, রক্তে কোলেস্টেরল বাড়ছে ,ভিটামিন ডি কমছে, রোদ কমছে মন মেঘলা , টেলিফোন সবার বিজি, শহরে শুকিয়ে যাচ্ছে…

  • ‘অ্যালবাম’- অনন্যা বন্দ্যোপাধ্যায়

    আমার বাবার কাছে কতগুলো ছবির অ্যালবাম আছে। এখনকার স্মার্ট ফোনের গ্যালারির মত ডিজিটাল নয়, গোলাপী নক্সাদার বা সবুজ রেক্সিনে মোড়ানো। আগের প্রজন্মের সব মানুষের কাছেই বোধহয় থাকত। ওগুলো বাবার খুব প্রিয় এবং আমারও। বাবা মাঝে মাঝে ওগুলো আলমারি থেকে বের করে ধুলো ঝেড়ে, সযত্নে মুছেটুছে, কয়েকটা ছবি আমাকে দেখিয়ে, আবার ন্যাপথালিন দিয়ে তুলে রেখে দিত,…

  • ‘প্রতিটি যাওয়াই আসলে রাজনৈতিক’ দেবার্ঘ্য দাস

    মৃত্যু সম্বন্ধীয় এই লেখাটি আমার লেখার কথা নয়। আমি ভেবেছিলাম ‘অবিচুয়ারি’ লিখবো। আজকাল আমাদের অগাধ যাতায়াত ভার্চুয়াল পাড়ায়। সেই পাড়ায় অলিতে গলিতে যা কিছুই চলছে তা নিয়ে ‘কিছু একটা লিখুন’ – এর দিবারাত্রির কাব্য!  মৃত্যুবিষয়ক শোক ক্রমশ পেরিয়ে অনুভূতিহীন, এক পাথরের বুক আজ যতই শোকের সান্ত্বনায় খুঁজে বেড়াক এক মুঠো ছাই,  পালাবার পথ নাই।  চারিদিকে…

  • তারিখ – ডা.গৌরব রায়

    ডায়েরি খোলা থাকেঠিকানা থাকলেও হারিয়ে যায় মানুষ।কলোনী তে জলের কল খোলা, কলতলার ঝগড়া হলেওমানুষের দু হাত খোলা মানুষকে জড়িয়ে ধরার জন্যে হয়ত এখনও।আসলে এই ধুলোবালি অপমান দেহ এখনো স্নানের কাঙাল।বাজারের ব্যাগ, স্যান্ডাল, আয়না জুড়ে টিপ ,শাড়িতে লেগে থাকা হলুদ বা কালো জিরে মাখা হাত, শান্ত কলমদানী, টিভিতে একটা ক্রিকেট ম্যাচ, বেঁচে থাকার টুকিটাকি ছুতোএসব আসলে…