বাড়ি ফেরার গান – শুভ্রা রায়
(১) লোকে বলে আমি ঠিক আমার মায়ের মতো। অন্তত চোখদুটো আর এভাবে সাজলে আমাকে নাকি হুবহু মায়ের কপি পেস্ট লাগে। আয়নার সামনে দাঁড়িয়ে শাড়িটা ঠিক করে পরতে পরতে ঠিক প্রতিবারের মতোই কথাগুলো মনে এসেছিল রাহির। আর মনে পড়ার সাথে সাথে হেসে ফেলেছিল ও। ও কখনোই মায়ের মতো হতে পারবে না। আসলে আমরা দেখতে কিম্বা স্বভাবে…
