তুমি কোন গগনের তারা – সুদক্ষিণা গুপ্ত
শুরুর কথা “লাগুক দোলা লাগুক দোলা,আমার প্রাণে তোমার মনে..”.. ‘শেষ উত্তর’ সিনেমাতে সুন্দরী নায়িকা কানন দেবী গাইছেন এই গান , আর বঙ্গদেশের হাজার হাজার যুবকের মনে তা দোলা দিয়ে যাচ্ছে।সে এক উত্তাল আন্দোলনের সময় বঙ্গদেশে। ১৯৩০ এর দশক ও চল্লিশের দশকের প্রথম দিক ।বাংলা তৈরি হচ্ছে স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রাম নিয়ে, আর কিছুদিন পরে “ভারত…
