ডুবে থাকা স্মৃতির অতলে—ডুবে থাকা রাবাংলা – হোমাগ্নি ঘোষ
রাবাংলার কথা মনে পড়লেই আজও আমার চোখের সামনে ভেসে ওঠে কুয়াশায় মোড়া একটি ছোট্ট পাহাড়ি শহর। দক্ষিণ সিকিমের বুকের সেই শান্ত, নির্জন শহরটির সঙ্গে আমার সম্পর্ক বহুদিনের। জীবনের নানা সময়ে বহুবার সেখানে থেকেছি, হেঁটেছি তার নির্জন পথ ধরে, পাহাড়ের গন্ধ নিয়েছি, ভোরের আলোয় দাঁড়িয়ে দূরের তুষারশৃঙ্গ দেখেছি। কিন্তু রাবাংলার সঙ্গে আমার সবচেয়ে গভীর স্মৃতিগুলোর একটি…
