পঞ্চম বর্ষ – দ্বিতীয় সংখ্যা

  • শ‌ুটিঙ শ‌ুধু একিদন” – অভিনন্দন দত্ত

    মনে আছে তখন আমার কোন একটা ছবির শুটিং চলছিল, ঋতুদার ইউনিট থেকে দেবুদা ফোন করে বলল, ‘সত্যান্বেষী’ ছবিতে খুবই একটা ছোট চরিত্র আছে, আসলে রিতুদা তোমার কথা বলছে… শুটিঙ শুধু একদিন, তুমি কি করবে?” প্রথমে একটু হকচকিয়ে গেলাম, অভিনয়ের জন্য আমার কাছে ফোন আসছে তাও আবার ঋতুপর্ণ ঘোষ। তারপর মনে হল ঋতুদা আমায় দেখলেন কোথায়?…

  • তুমি কোন গগনের তারা – সুদক্ষিণা গুপ্ত

    শুরুর কথা “লাগুক দোলা লাগুক দোলা,আমার প্রাণে তোমার মনে..”.. ‘শেষ উত্তর’ সিনেমাতে সুন্দরী নায়িকা কানন দেবী গাইছেন এই গান , আর বঙ্গদেশের হাজার হাজার যুবকের মনে তা দোলা দিয়ে যাচ্ছে।সে এক উত্তাল আন্দোলনের সময় বঙ্গদেশে। ১৯৩০ এর দশক ও চল্লিশের দশকের প্রথম দিক ।বাংলা তৈরি হচ্ছে স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রাম নিয়ে, আর কিছুদিন পরে “ভারত…

  • কাননে কুসুম কলি – সোমনাথ রায়

    কাননদেবী সম্ভবতঃ বাংলা ছবির প্রথম সুপার স্টার। বাংলা ছবির প্রথম নায়িকা যাঁর সর্বভারতীয় খ্যাতি জুটেছিল। তাঁর সমসাময়িক নায়িকা চন্দ্রাবতী দেবী, ছায়া দেবী বা পদ্মা দেবী কারোরই এই সৌভাগ্য হয়নি। সৌন্দর্যে হয়তো চন্দ্রাবতী দেবী তাঁর চেয়ে কয়েক কদম এগিয়ে থাকবেন। অভিনয় দক্ষতায় ছায়া দেবী বা মলিনা দেবী নিঃসন্দেহে সমসাময়িক তো বটেই হয়তো বা বাংলা ছবির এখনও…

  • নানা রঙের দুর্গারা – সৌভিক রায়

    দেবী দুর্গার বর্ণনায় বলা হয়, মা দুর্গা হবেন গৌরবর্ণা, স্বর্ণবর্ণা, পীতবর্ণা, তপ্তকাঞ্চনবর্ণা। তেমন রূপে প্রতিমা গড়েন বাংলার মৃৎশিল্পীরা। তবে ব্যতিক্রমও রয়েছে, কৃষ্ণবর্ণের দুর্গারও আরাধনা হয় বাংলায়। শাস্ত্র অনুযায়ী, দুর্গা হবেন অতসীপুষ্পবর্ণা। পল্লীগ্রামে যে অতসী ফুল দেখা যায়, তার বর্ণ সোনার মতো। তেমনই দুর্গা গড়েন বাংলার পটুয়ারা। বাংলার নানা প্রান্তে কালো দুর্গা প্রতিমার পুজো হয়। সেগুলো…

  • অনিকেত দেবনাথ-এর কবিতা

    মৃত নদী/ অনিকেত দেবনাথ যে নদী মরে গেলো অবহেলায়তার গভীরতার আর কোনো তাৎপর্য নেই। সূর্য ওঠে পুরোনো প্রেমিকার মতোচিক চিক করে ওঠে সারাটা বুক। যারা দূর থেকে দেখে সকলেই ভাবে— সুন্দর…

  • গ্রাস – শ্রেয়া ঠাকুর

    (১) সেবন্তী বলেছিল, ব্রিটিশ আমলের ছোট বাংলো। গড়নটা শক্তপোক্ত বলে এখনও দাঁড়িয়ে আছে। আর বলেছিল, ‘‘কয়েকটা দিন কাটিয়ে আয়, নিজেকে সময় দে। দেখবি ব্লক কেটে যাবে।’’ আমি একজন লেখক, সাধারণ মধ্যবিত্ত লেখক। অফুরান আইডিয়ার ভান্ডার আমার নেই। যেটুকু আছে, সেটুকুই কুড়িয়ে-বাড়িয়ে এত দিনে খান তিনেক উপন্যাস লিখেছি। কিন্তু তারপর আর হচ্ছে না। সেবন্তী আমার প্রকাশক।…

  • মোনালি রায় এর কবিতা

    নরকের নবম বৃত্ত বলিকাঠ ও পাঁঠা তোমার মনে আছে, চেনা সিল্যুয়েটে ক্রুশে বেঁধা যীশু’ ক্রোমোজমে, ধীরে জমেছে তোমার  যেহেতু নতুন কোন নরক দরজা খুলছে না, মৃত চরাচরে   মাছ ও মেয়ে ডাকা নিশি’রা অনায়াসে ধরা পড়ে জালে অযুত লোমশ স্তুপ, জিভ চেরা ছুরির ধারে এমন ঝলক  মশাল প্রদীপ অথবা মোমবাতি আলোর প্রয়োজন পড়ে না  নিরুদ্দেশ মেয়ে’র…

  • মা অন্নপূর্ণা দেবী – শ্যামল সেন

    হেমন্ত দেশাই সেতারে বেহাগ বিলম্বিতে ধরেছে। মা সারা ফ্ল্যাটবাড়ি ঘুরে কাজ করতে করতে শুনছেন, কখনো দূর থেকে শুধরে দিচ্ছেন, কখনো কাছে এসে নতুন স্বরগুচ্ছ সংযোজন করছেন। কখনো বারান্দায় গিয়ে পায়রাদের খেতে দিচ্ছেন। আকাশগঙ্গার সাততলা থেকে আরব সাগর দেখতে পাচ্ছি, গতিমান বম্বে শহর পায়ের নীচে, কানে হেমন্তের সেতার, মা’র গান গেয়ে শেখানো। আবার আমি শিখছি। ইমন।…

  • ইন্দ্রাণী ব্যানার্জী এর কবিতা

    বাড়িটা আমার অনেক বছর পরে এলাম বাড়িটার সামনে থমকে গেলাম। বাড়িটা আমার ভালো লাগার ভালোবাসার বড় হয়ে ওঠার। বারোঘর এক উঠান শান্তিপূর্ণ সহাবস্থান। উঠোনটা আমার ভালো লাগার ভালোবাসার বড় হয়ে ওঠার। স্বপ্ননীল আকাশ, ছাদের এককোণ কিশোর মনের খবর রাখেই বা কজন। ছাদটা আমার ভালোলাগার ভালোবাসার বড় হয়ে ওঠার। রুপোলি গ্ল্যামার চুলের ফাঁকে ছেলেবেলা তবু হাতছানি…

  • ভালোবাসার মোড়কে এড়িয়ে যাওয়া দায় এবং পিতৃতন্ত্র – তিন ভারতীয় ছবি – দেবাদৃতা

    থাপ্পাড় সে ডর নেহি লাগতা সাহেব, প্যার সে ডর লগতা হেয় সমস্ত না এর মধ্যে লুকিয়ে থাকা হ্যাঁ কে টেনে হিঁচড়ে বের করে আনার যে প্রয়াশ এবং সমস্ত মেয়েদের হ্যাঁ বা না এর তোয়াক্কা না করেই একেবারে তুলে নিয়ে গিয়ে মন্ডপে বসিয়ে দেওয়ার যে চূড়ান্ত হিরোগিরি এবং ভালবাসি ভাব, তার বাইরে ক্রমশ তৈরি হয়েছে অন্য…