“জলভরা, মনোহরা, মেচা-র ‘জিআই’ প্রাপ্তি! মিষ্টির ময়দানে তিন গোল বাংলার” – সৌভিক রায়
এক ধাক্কায় বাংলার বেশ কয়েকটি পণ্য ‘জিআই’ তকমা পেয়েছে। তাতে রয়েছে তিনটি বিখ্যাত মিষ্টি। দু’টি হুগলি জেলার এবং একটি বাঁকুড়ার। এক-আধটা মিষ্টির জন্য বাঙালি ডায়াবেটিস, কোলেস্টেরলকে সোজা ব্যাটে ‘বাপি বাড়ি যা’ করে মাঠের বাইরে পাঠিয়ে দিতে পারে। এহেন মিষ্টিখোর বাঙালি জাতির বড় আনন্দের দিন, বিশ্বকাপ আবহে দেশের মিষ্টির ময়দানে রীতিমতো তিন তিনখানা গোল দিয়েছে বাঙালি।…
