“‘একদিন প্রতিদিন’- একইভাবে আজও!”- লিখেছেন সংহিতা রায়
শ্যামবাজারের নবীন মল্লিক লেন। গলির ভিতর ভাড়াবাড়ি। সেই বাড়িতেই থাকেন চিন্ময়ী সেনগুপ্ত। ওরফে চিনু।বয়স ২৫। গায়ের রং ফরসা। গড়ন ভাল। সে চাকরি করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্কে। বেতন ৫৮০। পরিবারে মূল আয়ের উৎস সে। বাবা হৃষিকেশ সেনগুপ্ত পেনশন পান। তবে সেই টাকায় বাড়ি ভাড়াটাই শুধু চলে। বাকি সব কিছুর দায়িত্ব তার উপর। চিনুর যখন দু’বছর বয়স…
