পঞ্চম বর্ষ – প্রথম সংখ্যা

  • পঞ্চম বর্ষ প্রথম সংখ্যা কবিতা

    তোমাদের জড়তা,মাছ বলে ছেড়ে আসিমৌলিশা সরকার উত্তর ছেড়ে আসিদক্ষিণের অভ্যাস আমাকে পেয়ে বসছেএইমাত্র আমার মড়া বিড়ালটি পুস্তানির কাগজে মুড়েছুঁড়ে এলাম, অশিতী হাওয়ায়অতসী গাছ বাবা বলেন ওরা গান গায় হাওয়া দিলেপিতামহ ছেড়ে গেছেন অনন্ত জলের ঠিকানাঠাকুমা কে ভাসানো হয়, ভেসে গেছে মামলা বাড়িইট কেটে অ্যাকোয়ারিয়াম হয়েছে , তোমাদের জড়তামাছ বলে ছেড়ে আসি মৃদু জলেবমি পায়, থকথকে…

  • পঞ্চম বর্ষ – প্রথম সংখ্যা – বৈঠক

    কেন সুকান্ত?ঋদ্ধি রিত স্বাধীনতা পত্রিকায় ১৮ই মে ১৯৪৭ সালে প্রকাশিত ‘কবিও পেয়ে গেছে নতুন যুগ’ শীর্যক একটি লেখায় মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘‘জীবনে যেমন, কাব্য-সাহিত্যেও সরলতা বিশেষণটিতে রিক্ততার ইঙ্গিতটাই আমাদের কাছে বড় বেশি জোরালো। গভীরতা, ব্যপ্তি, তীব্রতা, ভাবৈশ্বর্য ইত্যাদি সবকিছুর ধারক ও বাহক হিসাবে সাদামাটা স্পষ্টভাষী সার্থক কবিতা কল্পনা করতে আমরা অপটু ছিলাম, আমাদের অভিজ্ঞতা ও…

  • পঞ্চম বর্ষ – প্রথম সংখ্যা – প্রবন্ধ

    কবির গদ্য- সুকান্ত ভট্টাচার্য বিভাস ভট্টাচার্য সুকান্ত ভটাচার্যর (১৯২৬–১৯৪৭) সম্বন্ধে কিছু বলতে গেলেই মনে আসে ইংরেজি ভাষার দুই অকালপ্রয়াত কবি—  জন কিট্‌স (১৭৯৫–১৮২১) এবং টমাস চ্যাটার্টন-এর (১৭৫২–১৭৭০) কথা! ব্যক্তিজীবনে কিট্‌স-এর মতোই কৈশোরে মাতৃহারা হয়েছিলেন সুকান্ত, আর তাঁর মতোই সদ্য কুড়ি-পেরোনো যৌবনে অমোঘ রাজরোগের আক্রমণে ছেড়ে যেতে হয়েছিল নিজস্ব কবিতার ভুবন— এই মর্ত্য-পৃথিবীকে নবজাত ‘শিশুর বাসযোগ্য…

  • পঞ্চম বর্ষ – প্রথম সংখ্যা – সমালোচনা

    “আমার শীত করে আর জ্বর আসে গায়ে”, Hamnet…সোহম দত্তগুপ্ত শো শেষ হতে রাত হয়ে গেছে অনেক। অটো পাবো কিনা চিন্তা করতে পারছিলাম না। তবু লাইনে দাঁড়ালাম। লাইন কই। মানুষ নেই। চোখের সামনে আনোয়ার শাহ রোডের সবকটা বিল্ডিং অদৃশ্য হয়ে গেলেও চমকে উঠবো না। একটা বট গাছের কোলে বাকি রাতটুকু কাটিয়ে দিতে পারলে Agnes -এর প্রসব…

  • পঞ্চম বর্ষ – প্রথম সংখ্যা – সম্পাদকীয়

    সম্পাদকের কলমে… বিশ্বব্যবস্থা এক গভীর অস্থিরতার ভিতরে দাঁড়িয়ে আছে। পশ্চিমী শক্তির কৌশলগত সংঘাত, মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী অগ্নিগর্ভ পরিস্থিতি, এবং তার প্রত্যক্ষ ও পরোক্ষ অভিঘাত দক্ষিণ এশিয়ায়—এই সবকিছু মিলিয়ে আমরা এক বহুমাত্রিক সংকটের সময় পার করছি। এই সংকট কেবল অর্থনীতি বা ভূরাজনীতির নয়; এটি ভাষা, সংস্কৃতি, পরিচয় এবং নাগরিকতারও সংকট।ভারতবর্ষ এবং তার অঙ্গরাজ্যগুলির বাস্তবতা এই বৃহত্তর প্রেক্ষাপট…

  • পঞ্চম বর্ষ – প্রথম সংখ্যা – ভ্রমণ

    অচেনা থরভাস্বতী গোস্বামী তখন যেতেছে অস্তে মলিন তপন আকাশ সোনার বর্ণ সমুদ্র গলিত স্বর্ণ পশ্চিম দিগ্বধূ দেখে সোনার স্বপন সত্যিই গলা সোনার এক ভূমণ্ডলে ঢুকে পড়ছি। তার ছিটে লেগে হাত, মুখ, চুল এমনকি পোশাকও অরুণ-রাঙা। ৩৬০ ডিগ্রি খোলা বিরান বালির রাজ্য। রেগিস্তান বলে একে।মাঝেমাঝে তাতে শুক্ল একাদশীর চাঁদের মতো বালিয়াড়ি।এখন লাল রঙে ডুবে যাচ্ছে সে-ও।…

  • পঞ্চম বর্ষ – প্রথম সংখ্যা – কবিতা

    নিরুদ্দেশ সংক্রান্তদীপশিখা ভট্টাচার্য তোর পুরনো প্রেমের মুখ মনে পড়ে!পুরনো কেন বলছি?হারিয়ে যাওয়া বা স্বেচ্ছায় ছেড়ে আসা..হঠাৎ তাদের মুখ, তাদের চিবুক ছুঁয়ে যাওয়া গোধূলির আলো।মনে পড়ে?মনে পড়লে কী করিস?খুঁজতে ইচ্ছে করে আরেকবার মনে হয় দেখিফেলে আসা সন্ধের গান, সিগারেট, ভীষণ উষ্ণ শহরে শিরশিরে ঠান্ডা স্পর্শ তুমি প্রেম—হয়তো তখনই টেক্সটে মনে করিয়ে দেওয়া হচ্ছে তোকেআটা, ডাল, চাল,…

  • পঞ্চম বর্ষ – প্রথম সংখ্যা – গল্প

    দৌড়সুপর্ণা ভট্টাচার্য রিমির আজকাল ক্লান্ত লাগে। টিভিটা চলেই যাচ্ছে। আওয়াজটা মাথার মধ্যে হাতুড়ি মারে। বিনয় বুঝতে চায় না। সন্ধ্যা থেকে বিভিন্ন খবরের চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে আলোচনা শোনে। আলোচনার নামে আসলে কাদা ছোঁড়াছুঁড়ির প্রতিযোগিতা।চীৎকারের রিলে রেস। বেশিক্ষণ একটানা আওয়াজ নিতে পারেনা রিমি। নিজস্ব ঘরটুকুতেও একদম একা হতে পারেনা। আরো ঘর আছে তাদের। রিমি উঠে চলে যেতেই…

  • পঞ্চম বর্ষ-প্রথম সংখ্যা – গদ্য

    ওলট পথতন্ময় রজক পেটকাটি চাঁদিয়াল মোমবাতি বগ্গা আকাশে ঘুড়ির ঝাঁক কাটতে কাটতে দিন কাটে বছর কাটে, ইস্কুল থেকে কলেজে যেমন পথ বদলায়, তেমনি পাল্টে যায় শহর। কাঁচাগলি পালা হয় সরকারি বদান্যতায়, কাঁচা মন পাকে বিষণ্ণতায়, বিচ্ছেদে। সরল মনের অভিব্যাক্তি ধরা পড়ে যায় গুনগুন করতে থাকা চলতি হিন্দি গানে, কিশোর থেকে অরিজিত অবধি এই ট্র্যাডিশন সঙ্গে…